বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়া সদরের রাজাপুর ব্রিজ এলাকায় বিএসটিআই-এর লাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন ও মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের দায়ে একটি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটির নাম ‘এস এম আর কনজ্যুমার প্রোডাক্টস’।
আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর কোনো ধরনের অনুমোদন ছাড়াই ‘লিনজা’ ব্র্যান্ডের মশার কয়েল তৈরি এবং অবৈধভাবে লোগো ব্যবহার করে আসছিল। এসকল অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক সারোয়ার হোসেনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী সাত দিনের মধ্যে লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন পরীক্ষক মো. শাহ আলম পলাশ খাঁন ও ফিল্ড অফিসার মো. শাহানূর হোসেন খান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

