জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দেশের মানুষ ও দেশ ভালো নেই উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার আদায়ে তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে সমবেত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সেখানে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন।
জামায়াতের আমির বলেন, দেশে বিদ্যুৎ ও সারের সংকট এখন চরমে পৌঁছেছে। এতে সাধারণ মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছেন। জনগণের এই কষ্টের কথা তারা জাতীয় সংসদে বলার চেষ্টা করলেও সরকার তা বলতে দিচ্ছে না। ফলে বাধ্য হয়েই জনগণের অধিকার আদায়ের দাবিতে তারা রাজপথে নেমেছেন।

শনিবার সকালে মানিকপোটল গ্রামে পৌঁছে আব্দুল মালেকের কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ ও মোনাজাত করেন ডা. শফিকুর রহমান। পরে তিনি স্থানীয় একটি মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় মাদরাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। তিনি এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান। এ সময় ডা. শফিকুর রহমান হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে, শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন ডা. শফিকুর রহমান। পরে শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশ্যে রওনা হন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

