বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

বগুড়া শহরে খাসির কাচ্চি বলে ছাগী ও ভেড়ার মাংস বিক্রি এবং নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে দুটি বিরিয়ানির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী দল জানায়, দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত স্টেশন রোড এলাকার ‘রয়েল কাচ্চি’ ও ‘ঢাকা কাচ্চি ডাইন’ নামের দুটি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. মেহেদি হাসান।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, রয়েল কাচ্চি ও ঢাকা কাচ্চি ডাইনে খাসির কাচ্চি ও বিরিয়ানি বিক্রির কথা বলা হলেও পরিদর্শনে সেখানে ছাগী ও ভেড়ার মাংস ব্যবহার করতে দেখা যায়। অথচ তাদের মূল্যতালিকায় খাসির মাংসের কথাই উল্লেখ ছিল, ছাগী বা ভেড়ার মাংসের কোনো উল্লেখ ছিল না।

তিনি আরও জানান, প্রতিষ্ঠান দুটির রান্নাঘর পরিদর্শনের সময় দেখা যায়, অপরিশোধিত লবণ দিয়ে কাচ্চি ও বিরিয়ানিসহ বিভিন্ন খাবার তৈরি করা হচ্ছে। পাশাপাশি রান্নাঘরের পরিবেশও ছিল অত্যন্ত অপরিষ্কার ও নোংরা। এসব অপরাধে তাৎক্ষণিকভাবে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিপণনের বিষয়ে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলাম, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদেরসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক নিরাপত্তা সহযোগিতা প্রদান করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

