দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের মান সনদ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ক্যালিব্রেশন সনদ ব্যবহারের দায়ে একটি পানির ট্যাংক তৈরির কারখানা ও একটি ফিলিং স্টেশনকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার জগন্নাথপুর এলাকায় ‘মেসার্স জমজম ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ’ বিএসটিআইয়ের গুণগত মান সনদ ছাড়াই ওয়াটার স্টোরেজ ট্যাংক তৈরি ও বাজারজাত করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে চৌমুহনী বাজারদিঘী এলাকার ‘মেসার্স তাওসিফ ফিলিং স্টেশন’-এ মেয়াদোত্তীর্ণ আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশন সনদ ব্যবহার করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন ও পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার।
বিএসটিআই বগুড়া কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল হক এক বিজ্ঞপ্তিতে জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং ওজনে কারচুপি ও মানহীন পণ্য তৈরি রোধে বিএসটিআইয়ের এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

