গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি হুক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে উপজেলার কাউরাইদ ও মশাখালির মাঝামাঝি বড়াইগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। সকাল ১০টা ২০ মিনিটের দিকে ট্রেনটি গফরগাঁওয়ের বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বগি হুক থেকে খুলে আলাদা হয়ে যায়। ট্রেনের চালক তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।
ওসি মো. আকতার হোসেন বলেন, বগি বিচ্ছিন্ন হওয়ার পর রেলওয়ের কর্মীদের তাৎক্ষণিক চেষ্টায় সকাল ১১টার দিকে বিচ্ছিন্ন বগিটি পুনরায় হুকের সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
তিনি আরও জানান, এই ঘটনার কারণে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সব রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্মার্টফোনের দাম ২৫০০ টাকায় আনতে চায় সরকার: আইসিটি উপদেষ্টা

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

