বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী

দেশের ৬৫ শতাংশ প্রান্তিক ও নিম্নআয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির বাড়তি চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয় নিয়ে সরকারের অবস্থান তুলে ধরতে এ ব্রিফিং আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও দেশের বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) রুটিন মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে সরকারের লক্ষ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীকে এর নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখা। সেই অনুযায়ী দেশের ৬৫ শতাংশ সাধারণ ও নিম্নআয়ের গ্রাহককে এই মূল্যবৃদ্ধির আওতার বাইরে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এর আগে এই শ্রেণির গ্রাহকরা বিইআরসির মূল্য সমন্বয়ের আওতায় থাকলেও নতুন সিদ্ধান্তে তাদের ক্ষেত্রে চাপ কার্যত নেই। বরং তুলনামূলকভাবে বিত্তবান শ্রেণির ওপর এর প্রভাব পড়বে।
ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিকে বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীলতার কারণে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণে বৈশ্বিক মানদণ্ড মেনে চলতে হচ্ছে।
এ সময় তিনি অতীতের জ্বালানি খাতের প্রসঙ্গ টেনে বলেন, দীর্ঘদিনের ভুল নীতি ও অনিয়মের কারণে খাতটি কাঙ্ক্ষিতভাবে বিকশিত হয়নি, যার প্রভাব বর্তমান পরিস্থিতিতেও পড়ছে।
তথ্যমন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকির পরিমাণ বর্তমানে প্রায় ৪১ হাজার কোটি টাকা, যা দেশের সামগ্রিক আর্থিক চাপে একটি বড় বোঝা। পাশাপাশি তিনি খেলাপি ঋণ ও অর্থপাচারের মতো অর্থনৈতিক অনিয়মকে বর্তমান সংকটের একটি কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং দীর্ঘমেয়াদে মূল্য সহনীয় রাখতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। একই সঙ্গে তাৎক্ষণিক সংকট মোকাবিলাতেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
শেষে তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের মাধ্যমে জনগণকে নিয়মিত তথ্য জানাতে চায় এবং একই সঙ্গে জনগণের মতামতও গ্রহণ করতে চায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

