বগুড়ায় প্রতারণার মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান গ্রেফতার

বগুড়ায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিতপুর এলাকায় তার নির্মাণাধীন ‘আমেনা ডেইরি ফার্ম’-এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে থানায় আরও একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি জামিনে আছেন। গত কয়েক বছরে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রজেক্ট, অনুদান এবং চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। বগুড়া ছাড়াও তার নিজ জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে উল্লেখযোগ্য সম্পদ রয়েছে। ‘আমেনা ফাউন্ডেশন’সহ ‘আমেনা’ নামে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে প্রতারণার ফাদে ফেলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন।
বগুড়া সদর থানার উপ-পরিদশর্ক (এসআই) নুরুজ্জামান বলেন, আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

