বগুড়ায় তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

বিশেষ সংবাদ

জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে বগুড়ায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

রোববার (০৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান।

বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার জানান, সদর উপজেলার বাইপাস সড়কের তিনমাথা রেলগেট এলাকায় অবস্থিত মেসার্স নর্থ বেঙ্গল এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন-এ অভিযান চালানো হয়। সেখানে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন সনদ প্রদর্শন করতে না পারার প্রমাণ পাওয়া যায়।

এ কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮–এর ২৯ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় একই এলাকায় অবস্থিত মেসার্স অতিথি ফিলিং স্টেশনও পরিদর্শন করা হয়। তবে সেখানে জ্বালানি তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ ছিল। তাদের দেওয়া তথ্য যাচাই করতে স্টোরেজ ট্যাংকে থাকা তেলের পরিমাণ পরিমাপ করা হয়।

এ সময় ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হয়ে গেছে বলে জানা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সনদ নবায়নের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান বিএসটিআই কর্মকর্তারা।

1 COMMENT

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পৌর শহরের টাউন কলোনি ও সীমাবাড়ী...

শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল বৃদ্ধের

বগুড়ার শেরপুরে শ্রমিকের পাওনা ৫ হাজার টাকা চাওয়ায় মারধরের শিকার করিম প্রামানিক ওরফে হাদু (৬৫) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।এ ঘটনায় নিহতের...

শেরপুরে নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামের এক যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার...

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে...

শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল বৃদ্ধের

বগুড়ার শেরপুরে শ্রমিকের পাওনা ৫ হাজার টাকা চাওয়ায় মারধরের শিকার করিম প্রামানিক ওরফে হাদু (৬৫) নামের এক বৃদ্ধ...

শেরপুরে নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামের...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ, উৎপাদন পুরোপুরি স্থগিত

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চালু থাকা শেষ ইউনিটটিও বন্ধ...

বগুড়ায় চক্ষু হাসপাতালের সামনে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাহাজাহানপুর উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে রকি...

বাস ভাড়া বাড়ালো সরকার

দেশে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,...