ধানমন্ডি থেকে আটক সেই রিকশাচালক হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

বিশেষ সংবাদ

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক মো: আজিজুর রহমানকে (২৭) হত্যা মামলার আসামি করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

রোববার (১৭ আগস্ট) গণমাধ্যমে এ তথ্য জানান তিনি।

- Advertisement -

ডিএমপি জানায়, গত ১৫ আগস্ট ধানমন্ডি-৩২ নম্বর এলাকা থেকে আজিজুর রহমানকে আটক করা হয়। পরদিন ১৬ আগস্ট ধানমন্ডি থানায় চলতি বছরের এপ্রিল মাসে দায়ের হওয়া একটি মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়। যে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে, তা দণ্ডবিধির (পেনাল কোড) অধীনে একটি নিয়মিত মামলা, হত্যা মামলা নয়।

ডিএমপি আরও জানায়, হত্যা মামলার আসামি হিসেবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যে তথ্য ছড়ানো হয়েছে, তা ‘ভুল ও উদ্দেশ্যমূলক’।

- Advertisement -

এ বিষয়ে ডিএমপির মুখপাত্র ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে সকলকে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন।

এর আগে, ধানমন্ডি ৩২–এ শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হওয়ার পর আজিজুর রহমানকে পুলিশ আটক করে। গণমাধ্যমে প্রকাশিত কিছু খবরে দাবি উঠেছিল, তাকে একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুরে বাড়ির পেছনে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে সাব্বির হোসেন (১৭) নামের এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯...

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে...

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুরে বাড়ির পেছনে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে সাব্বির হোসেন (১৭) নামের এক এসএসসি (দাখিল)...

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে।...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার...