শেরপুরে উত্তর বাহিনী পৌর মহাশ্মশানের ৩৫তম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

বিশেষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশান কমিটির আয়োজনে ৩৫তম বাৎসরিক সনাতন ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে পূজা-অর্চনাসহ বিভিন্ন ধর্মীয় আচারের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে দিনব্যাপী ভক্ত ও পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

- Advertisement -

বিকেলে পৌর মহাশ্মশান প্রাঙ্গণে মহাশ্মশান কমিটির উপদেষ্টা বাবু সমীর কুণ্ডুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু এবং শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. জানে আলম খোকা।

- Advertisement -

মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস রিঙ্কুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিন্টু এবং জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানি সানভি।

এ সময় বক্তারা গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাদের জয়যুক্ত করার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা বলেন, “সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের এই সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। নতুন মন্দির নির্মাণসহ আপনাদের সকল ন্যায্য দাবি ও প্রত্যাশা পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ।”

- Advertisement -

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা বাবু গোবিন্দ কুমার বাগচী, সাবেক মেয়র ও কমিটির উপদেষ্টা স্বাধীন কুমার কুণ্ডু, গোলাম মাহাবুব প্যারিস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহম্মেদ জুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রসিদ আপেলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং কমিটির উপদেষ্টা বাবু সবুজ চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য ধরে রাখতে এই বাৎসরিক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তারা মহাশ্মশানের সার্বিক উন্নয়নে এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কার্যাদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ভক্ত ও পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...