এমপির জন্য ২ ঘণ্টা দেরিতে ছাড়ল ফেরি

নোয়াখালীর হাতিয়ায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) হান্নান মাসউদের জন্য নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই ঘণ্টা দেরিতে ফেরি ছাড়ার অভিযোগ উঠেছে। এতে দীর্ঘ সময় ফেরিতে আটকে থেকে কয়েক শ যাত্রী চরম ভোগান্তির শিকার হন। রোববার রাতে হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর করা মহানন্দা ফেরিতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী যাত্রীরা জানান, ফেরি মহানন্দা রোববার বিকেল ৫টা ৪৫ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছায়। লোড-আনলোড শেষে সন্ধ্যা ৭টার দিকে ফেরিটি চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ফেরিটি ছাড়ে রাত প্রায় ৯টার দিকে।
অভিযোগ উঠেছে, বিকেল থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানের বুকিং নেওয়া হলেও ফেরি খালি হওয়ার পর দীর্ঘ সময় গাড়ি তুলতে দেওয়া হয়নি।

দেরি হওয়ার কারণ জানতে চাইলে ফেরি সংশ্লিষ্টরা যাত্রীদের জানান, এমপি সাহেব আসবেন, তাই ফেরি দাঁড়িয়ে আছে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। সময়মতো ফেরি না ছাড়ার কারণে অনেক যাত্রী ঢাকা-চট্টগ্রামগামী রাতের বাস মিস করার আশঙ্কায় পড়েন। এ সময় ঘাটে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটে।
মাহবুবুর রহমান নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নির্ধারিত সময় পার হওয়ার পরেও ফেরি না ছাড়ার কারণে আমি ঢাকার নাইট কোচ মিস করব এবং পরদিন সময়মতো অফিসে পৌঁছাতে পারব না। একজন জনপ্রতিনিধির জন্য সাধারণ মানুষকে কেন এই ভোগান্তি সইতে হবে?’
ফেরি মহানন্দার মাস্টার মোজাম্মেল হক বিলম্বের বিষয়টি স্বীকার করে বলেন, ‘ফেরিটি ছাড়তে প্রায় দেড় ঘণ্টা দেরি হয়েছে। একজন সংসদ সদস্যের জন্য এই টুকু বিলম্ব অস্বাভাবিক কিছু নয়। যাত্রীদের স্যাক্রিফাইস করা উচিত ছিল।’ তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই ফেরি ছাড়তে কিছুটা দেরি করা হয়েছে।
তবে এ বিষয়ে সংসদ সদস্য হান্নান মাসউদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে গাড়ি ফেরিতে না তুলে রাস্তায় যানজট তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে। আমি নিজেও ঘাটে পৌঁছে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করেছি।’
এমপি হান্নান মাসউদ আরও বলেন, সাধারণ যাত্রী বা ভিআইপি কারও জন্যই নিয়মবহির্ভূতভাবে ফেরি অপেক্ষা করবে না। ফেরিঘাটকে কেন্দ্র করে যারা কালো সিন্ডিকেট গড়ে তুলেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চান হান্নান মাসউদ

ছাত্রশক্তির নেত্রী শ্যামলীকে বিয়ে করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

জামায়াতের আচরণ এরশাদের মতো: হান্নান মাসউদ

হান্নান মাসউদের বাগদান, পাত্রী বাগছাস নেত্রী

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার জেরে ৮ বাড়িতে অগ্নিসংযোগ

নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

নোয়াখালীতে নামাজরত অবস্থায় মাদরাসাছাত্রের মৃত্যু

