ছাত্রশক্তির নেত্রী শ্যামলীকে বিয়ে করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বিয়ে করেছেন। কনে জীবনসঙ্গী হয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীতে ঘরোয়াভাবে এই বিয়ে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতির সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

পোস্টে তিনি লেখেন, দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ ও ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলীর বিয়ে সম্পন্ন হয়েছে। ‘জুলাইয়ের অনুপ্রেরণা’ নিয়ে রাজনীতিতে জড়িত এই দুইজনের নতুন যাত্রার অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর বাগদান সম্পন্ন হয় হান্নান মাসউদ ও শ্যামলীর। সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের খবরটি শেয়ার করেছিলেন হান্নান।
শ্যামলী সুলতানা জেদনী রাজনীতিতে যুক্ত আছেন বেশ কয়েক বছর ধরে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগ করেন। তখন তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সংগঠক ছিলেন। পরে সংগঠনটি বিলুপ্ত হলে নতুনভাবে জাতীয় ছাত্রশক্তি গঠিত হয় এবং শ্যামলীকে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

