পেঁয়াজের দাম বাড়ল দুই দিনে ৩৫ টাকা

বিশেষ সংবাদ

দেশের খুচরা বাজারে আবারও বাড়ছে পিয়াজের দাম। দুই দিনের মধ্যে প্রতি কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত লাফিয়ে বেড়েছে এই পণ্যের দাম। বাজার ঘুরে দেখা গেছে, আগের দিন যেখানে প্রতি কেজি পিয়াজ বিক্রি হচ্ছিল ১১৫–১২০ টাকায়, সেখানে গতকাল দাম দাঁড়িয়েছে ১৪৫–১৫০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন এলাকা থেকে সরবরাহ কমায় পাইকারি বাজারেই প্রথমে দর বাড়তে শুরু করে। সেই প্রভাব দ্রুতই খুচরা বাজারেও এসে পড়েছে। অন্যদিকে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়েছে।

- Advertisement -

রাজধানীর মহাখালী, মিরপুর ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, পিয়াজের বাজার গত এক মাস ধরেই ওঠানামার মধ্যে রয়েছে। কয়েকদিনের ব্যবধানে দামে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। তখন কেজি পিয়াজের দাম উঠে যায় ১১৫–১২০ টাকায়। এরপর সরকার আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলে দাম কিছুটা কমে ১০৫–১১০ টাকায় নেমেছিল। তবে গত ৪–৫ দিন ধরে আবারও দাম বাড়তে শুরু করেছে।

টিসিবির হিসাবে, এখনকার দাম গত বছরের তুলনায় ১০ শতাংশ কম। তবে বাজারে আসা ক্রেতাদের অনেকেই বলছেন—দাম বাড়ার গতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

- Advertisement -

কারওয়ান বাজারে পিয়াজ কিনতে আসা রফিকুল বলেন, “৩–৪ দিন আগেও ১১০ টাকায় কিনেছি। আজ দোকানদার ১৫০ টাকা চাইছেন। বাজার তদারকি না থাকায় যারা সুযোগ পাচ্ছেন, তারা দাম বাড়াচ্ছেন।”

পাইকারি ব্যবসায়ী বাবুল মিয়া জানান, ঢাকায় পিয়াজ আসে ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাবনা থেকে। এসব এলাকার প্রতিমণে দুই দিনের ব্যবধানে দাম এক লাফে বেড়েছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। সে কারণেই খুচরা বাজারে কেজি দরে পরিবর্তন এসেছে।

- Advertisement -

গত সপ্তাহে কৃষি উপদেষ্টা জানিয়েছিলেন, দেশে পিয়াজের পর্যাপ্ত মজুত রয়েছে এবং নতুন পিয়াজ দ্রুতই বাজারে আাসবে। কৃষকের স্বার্থ রক্ষায় তাই আমদানির অনুমতি দেওয়া হচ্ছে না। কিন্তু ব্যবসায়ীরা বলছেন, এই পরিস্থিতির সুযোগ নিয়ে মজুতদাররা বেশি দামে পণ্য ছাড়ছেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...