নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চান হান্নান মাসউদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
স্ট্যাটাসে হান্নান মাসউদ তার রাজনীতির দর্শন তুলে ধরেন। তিনি লেখেন, ক্ষমতার চেয়ে মানুষ, স্বার্থের চেয়ে সততা এবং প্রভাবের চেয়ে ইনসাফ, এই মূল্যবোধেই তিনি রাজনীতিতে বিশ্বাসী। উন্নয়ন বলতে কেবল অবকাঠামো নয়, বরং ন্যায়বিচার, বৈষম্যহীনতা এবং জনপ্রতিনিধির জবাবদিহির সংস্কৃতি গড়ে তোলাকেই তিনি উন্নয়নের মূল হিসেবে দেখেন।

নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, তার রাজনীতি কোনো ব্যক্তি, ব্যবসায়ী বা প্রভাবশালী গোষ্ঠীর অর্থে পরিচালিত হবে না। বড় অঙ্কের অর্থ প্রায়ই বড় শর্ত বয়ে আনে, মন আশঙ্কার কথা তুলে ধরে তিনি জানান, অর্থের শর্তে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমাবদ্ধ হোক, তা তিনি চান না। হাতিয়ার মানুষের অধিকার যেন কোনো গোষ্ঠীর স্বার্থে আপসের শিকার না হয়, এই লক্ষ্যেই তিনি জনগণের ওপর নির্ভর করতে চান।
এই প্রেক্ষাপটে সমর্থকদের উদ্দেশে হান্নান মাসউদ লেখেন, ছোট ছোট আর্থিক অবদান শুধু নির্বাচনী প্রচারণার খরচ নয়; এটি একটি নৈতিক অবস্থান ও বার্তা। তার ভাষায়, হাতিয়ার মানুষ নিজের প্রতিনিধি নিজেই গড়ে তুলতে চায়, এই অংশগ্রহণই ভবিষ্যতে জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহির জায়গায় দাঁড় করাবে, যা তিনি শক্তি হিসেবে দেখেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৪ জুলাই বগুড়ায় আসছেন নাসির পাটওয়ারী ও সারজিস আলম

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

