নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। একই আসনে প্রার্থী হয়ে মাত্র ৫০৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা যায়, আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী মাহবুবের রহমান শামীম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মাসউদ; শেষ পর্যন্ত ব্যবধান স্পষ্ট রেখেই জয় নিশ্চিত করেন তিনি।
অন্যদিকে আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক পেয়েছেন মাত্র ৫০৫ ভোট। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো প্রার্থী যদি সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়। প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করতে না পারায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শাপলা কলি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ছাড়াও আরও আটজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। মোট প্রাপ্ত ভোট পড়েছে ১ লাখ ৭৪ হাজার ৩৩২টি। বাতিল ভোটের সংখ্যা ৫ হাজার ৩৬৭ এবং ভোটদানের হার ৫১ দশমিক ৪০ শতাংশ। ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯২৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৩ হাজার ২৪৮টি।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। একই আসনে বাবা-ছেলের প্রতিদ্বন্দ্বিতা এবং ফলাফলের এই বড় ব্যবধান স্থানীয় রাজনীতিতে ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দল থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ফেসবুকে জামায়াত নেতা

প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে আটক সিফাতের মুক্তি চাইলেন জামায়াত আমির

অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি: নাহিদ ইসলাম

কেউ অভিযোগ করতে পারবে না মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে: জামায়াত আমির

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক

স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

