ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

যে হিন্দু মনে করেন ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, তিনি আসলে হিন্দু হতে পারেন না বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এক সর্বধর্ম সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। শনিবার (৩০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মোহন ভাগবত জানান, অতীতে এক বক্তৃতায় কিছু মুসলিম ব্যক্তি তাকে প্রশ্ন করেছিলেন, আরএসএস যেহেতু একটি হিন্দু সংগঠন এবং তারা হিন্দুরাষ্ট্রের কথা বলে, সেহেতু মুসলিমদের কি ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে? জবাবে তিনি বলেছিলেন, ‘না, এটি হিন্দুত্ব নয়।’ হিন্দু হতে হলে বিশ্বাস করতে হবে যে সব পথই একই লক্ষ্যে পৌঁছায় এবং প্রতিটি মানুষের নিজস্ব মর্যাদা রয়েছে।
নিজের বক্তব্যের সপক্ষে ১৯৯৬ সালে হরিয়ানার চড়খি দাদরিতে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার উদাহরণ টানেন আরএসএস প্রধান। তিনি বলেন, ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অধিকাংশ যাত্রীই ছিলেন মুসলিম। কিন্তু আরএসএসের স্বেচ্ছাসেবকরা যখন উদ্ধারকাজে অংশ নেন, তখন তারা কে মুসলিম আর কে অমুসলিম—তা বিবেচনা করেননি। উদ্ধারকাজ থেকে শুরু করে শেষকৃত্য সম্পন্ন করা ও সেবা দেওয়ার ক্ষেত্রে তারা কোনো বৈষম্য করেননি।
মোহন ভাগবত উল্লেখ করেন, কোনো রাজনৈতিক স্বার্থ বা প্রতিদানের আশা ছাড়াই নিঃস্বার্থভাবে সেবা করার মানসিকতার কারণেই সংঘের পক্ষে এটি করা সম্ভব হয়েছিল। উল্লেখ্য, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও কাজাখস্তান এয়ারলাইন্সের মধ্যকার ওই আকাশ সংঘর্ষে ৩৪৯ জন যাত্রী ও ক্রু নিহত হয়েছিলেন।
এদিকে মোহন ভাগবতের এই যুক্তরাষ্ট্র সফর চলাকালে তার তীব্র সমালোচনা করেছেন নিউ ইয়র্কের প্রথম ভারতীয়-আমেরিকান ও মুসলিম মেয়র জোহরান মামদানি। তিনি আরএসএস-কে একটি ‘সাম্প্রদায়িক সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

কারাগারে বন্দি কর্মকর্তাকে প্রেমিকাসহ হাসপাতালে পাওয়ায় চাঞ্চল্য

ইরান আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল: নেতানিয়াহু

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

