ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) তিনি নয়াদিল্লিতে পৌঁছালে ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাঁকে স্বাগত জানান। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
সফরকালে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টসহ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের বিশ্বনেতা ও কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মাসুদ পেজেশকিয়ান।
নয়াদিল্লির উদ্দেশে তেহরান ছাড়ার আগে ইরানের প্রেসিডেন্ট বলেন, একতরফাবাদ মোকাবিলা এবং অর্থনৈতিক, বাণিজ্যিক, শিল্প ও বৈজ্ঞানিক সহযোগিতা সম্প্রসারণে ব্রিকসের যথেষ্ট সক্ষমতা রয়েছে। ভারত সফরকে ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে অংশীদারত্ব আরও সম্প্রসারণে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সফরকালে পেজেশকিয়ান ব্রিকস নেতাদের মূল বৈঠকে অংশ নিয়ে বক্তব্য দেবেন। এ ছাড়া ব্রিকস ইকোনমিক ফোরামের বৈঠক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা ও বহুপাক্ষিকতা শক্তিশালী করার বিষয়ে ব্রিকস নেতাদের একটি রুদ্ধদ্বার বৈঠকেও অংশ নেবেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট জানান, বর্তমানে ব্রিকসের মোট সদস্যসংখ্যা ২১। এর মধ্যে ১১টি পূর্ণ সদস্য এবং নতুন যুক্ত হওয়া ১০টি সদস্য দেশকে ‘ব্রিকস প্লাস’ হিসেবে অভিহিত করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

কারাগারে বন্দি কর্মকর্তাকে প্রেমিকাসহ হাসপাতালে পাওয়ায় চাঞ্চল্য

