অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ১২ টাকা

বেসরকারি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। অক্টোবর মাসের জন্য রোববার (৪ অক্টোবর) নতুন এই দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন সমন্বয় অনুযায়ী, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে প্রায় ১২ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি লিটার অটোগ্যাস কিনতে গ্রাহককে গুনতে হবে ৮৪ টাকা ৬২ পয়সা। এর আগে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা।
বিইআরসি জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।
একই সঙ্গে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামও ২৫২ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, এখন থেকে ১২ কেজির প্রতি সিলিন্ডার এলপিজি কিনতে গ্রাহকদের ১ হাজার ৮৩৭ টাকা ব্যয় করতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: উপদেষ্টা ডা. জাহেদ

সংসদ অধিবেশনে অসুস্থ জামায়াত এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সংসদের অধিবেশন কক্ষে খাচ্ছিলেন এমপি, সতর্ক করলেন স্পিকার

কখনোই নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে, বলছে ফিচ রেটিংস

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়াল সরকার

চামড়ার বাজারে অস্থিরতা: সিন্ডিকেটের কারসাজিতে ক্ষুব্ধ বিক্রেতারা

আরও ১০ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

