এক দিনেই ভরিতে কমল ১১ হাজার টাকা, সোনার নতুন দাম কত?

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। এক ধাক্কায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমেছে ১০ হাজার ৯৫৪ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ এখন এই মানের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হবে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সোনার গহনার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর জানানো হয়। সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও।

বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার গহনার দাম ভরিতে ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার আগের কয়েক দিনেও দফায় দফায় কমেছে সোনার দাম।
বাজুসের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত আট দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমেছে মোট ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে ১৯ নভেম্বর কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। ১৮ ও ১৪ নভেম্বর কমানো হয়েছিল ২ হাজার ২১৬ টাকা করে। ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১১ ও ৬ নভেম্বর কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা করে।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে ৩ হাজার ৩৩ টাকা করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা কমে ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২৩৩ টাকা কমে ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৭৫ টাকা কমে ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, সোনা ও রুপার এসব দর ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে গহনা তৈরির মজুরি ক্রেতাকে আলাদাভাবে পরিশোধ করতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে, কমতে শুরু করেছে দাম

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনবে সরকার

শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা, কাজে যোগ দিতে পারেননি প্রায় ১৭ লাখ শ্রমিক

নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

রমজানের আগে ভোজ্যতেলে লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব

অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ১২ টাকা

