স্বর্ণের দাম কমলো, ভরি কত?

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছে, যেখানে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা। ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের ভরি দাঁড়িয়েছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায়। অর্থাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও দাম কমলো। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৫৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৪ বার কমেছে। আর ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৯৩ বার, যেখানে বাড়ানোর হারই ছিল বেশি।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে এবার। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৭১৫ টাকায়, যা আগের তুলনায় ৩৫০ টাকা কম। এছাড়া ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে রুপার দাম ৩৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৯ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে রুপার দাম পরিবর্তন করা হয়েছিল ১৩ বার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

স্বর্ণের বাজারে বড় পতন, ভরিতে কমল ৭ হাজার ৬৪০ টাকা

ফের স্বর্ণের দাম কমলো

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

