কখনোই নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের জন্য তিনি কখনোই মনোনয়ন চাননি এবং এ বিষয়ে প্রচারিত নানা তথ্য বিভ্রান্তিকর।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান আফরোজা আব্বাস। তিনি বলেন, ব্যক্তিগত পরিচয়ের জায়গা থেকেই তিনি বিষয়টি পরিষ্কার করতে চান।
বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আফরোজা আব্বাস, মির্জা আব্বাসের স্ত্রী—এটাই আমার বড় পরিচয়। সাম্প্রতিক নির্বাচন ও বিভিন্ন প্রচারিত তথ্যের প্রেক্ষাপটে সবার উদ্দেশ্যে কয়েকটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন মনে করেছি।’

তিনি স্পষ্ট করে বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাওয়ার কোনো উদ্যোগ তিনি নেননি। তবে এ ধরনের প্রস্তাব দেওয়ার জন্য দলের মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আফরোজা আব্বাস আরও বলেন, তার নাম জড়িয়ে যেসব বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে, তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এসব তথ্য তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে নিজের বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেন আফরোজা আব্বাস। তিনি বলেন, স্বামী মির্জা আব্বাসের অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে কঠিন সময় পার করছেন। এ অবস্থায় তার একমাত্র অগ্রাধিকার স্বামীর সুস্থতা নিশ্চিত করা।
সংরক্ষিত নারী আসনে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের প্রতিও শুভকামনা জানান তিনি। বলেন, যারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন, তারা যেন নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখেন। নির্বাচিত না হলেও হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি।
আফরোজা আব্বাস বলেন, ব্যক্তিগত সংকটের মধ্যেও তিনি বিশ্বাস করেন—নারীর শক্তিকে থামিয়ে রাখা সম্ভব নয়। দল-মত নির্বিশেষে দেশের সব নারীর জন্য সমান অধিকার, ন্যায়বিচার ও নিরাপদ জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

