জামালপুরে বাস চাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় এক নারী ও তার পুত্রবধূ প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা উফেজা বেগম এবং তার ছেলের স্ত্রী ফরিদা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির কাছেই মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন উফেজা বেগম ও ফরিদা বেগম। এ সময় খাগড়াছড়ি থেকে বকশীগঞ্জগামী একটি দ্রুতগতির বাস ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্বজনদের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করে চালকের সহকারীকে (হেলপার) আটক করেছে পুলিশ। তবে বাসচালক পালিয়ে গেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করার পাশাপাশি হেলপারকে আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

