বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে নতুন উদ্যোগের কথা জানানো হয়েছে। ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির প্রয়োজন মেটাতে শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অনুষ্ঠিত বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকেই বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তার বিষয়টি গুরুত্ব পায়।

প্রতিমন্ত্রী জানান, কোরিয়া, জাপান, চীন, জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি জোগাড় করতে হয়। এ ক্ষেত্রে সহায়তা দিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। ওই অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ওপর সম্ভাব্য প্রভাব এবং ভবিষ্যৎ শ্রমবাজারের সুযোগ নিয়ে পর্যালোচনা করা হয়।
নুরুল হক নুর উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে পুনর্গঠনের কাজ শুরু হলে সেখানে নতুন করে শ্রমবাজার তৈরি হতে পারে। এতে বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ বাড়ার সম্ভাবনাও রয়েছে।
এ সময় ভাষা দক্ষতার ওপর জোর দিয়ে তিনি বলেন, অনেক ক্ষেত্রেই ভাষা না জানার কারণে শ্রমিকরা কম বেতনের চাকরিতে সীমাবদ্ধ থাকেন। বিদেশে ভালো সুযোগ পেতে তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

