নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর গুজব: দাবি পুলিশের

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, আগুন ও লুটপাটের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তাদের দাবি, ওই গ্রামে হিন্দুদের কোনো বসতি নেই।
শনিবার (২১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা করেন। এ ঘটনায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।
ঘটনার পর অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুজনের বাড়ি বেন্দারচর গ্রামে। তারা বুলু বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ক্ষোভ থেকে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত ব্যক্তিদের স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। পরে তাঁরা হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে সেখান থেকে চলে যান।
খবর পেয়ে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর আরও দাবি করেছে, বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের কোনো পরিবারের বাড়িতে কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও ও তথ্যকে বিভ্রান্তিকর উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অপপ্রচারের মাধ্যমে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

শেরপুরে ক্লাব ৯২-এর বার্ষিক সাধারণ সভা ও ফল উৎসব সম্পন্ন

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

নড়াইলে শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন

শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক

নড়াইলে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু

ঘরের আড়ায় প্রথম স্ত্রীর মরদেহ ঝুলছিল, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে উধাও স্বামী

