নড়াইলে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় নড়াইল–যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন এবং যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর। তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, ভাঙুড়া বাজার এলাকার নড়াইল–যশোর মহাসড়কের পাশে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ভেতরে বাঁশ ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান আক্তার হোসেন।

গুরুতর আহত আবু জাফর ও এসআই নিক্কন আঢ্যকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবু জাফর মারা যান। পরে নিক্কন আঢ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে তাঁকে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

