কাহালুতে বিষ্ঠাযুক্ত টেবিল ও পোড়া তেল ব্যবহারের দায়ে ২ বেকারিতে জরিমানা

বগুড়ার কাহালু উপজেলায় পাখির বিষ্ঠাযুক্ত টেবিল ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে ‘নিউ ভাই-বোন’ ও ‘মোল্লা বেকারি’কে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার দামাই এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আদালত পরিচালনা করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস।
অভিযানকালে দেখা যায়, বেকারি দুটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছে। এমনকি পাখির বিষ্ঠাযুক্ত টেবিলে খাবার প্রস্তুত এবং তৈরি করা খাবার নোংরা মেঝেতে ফেলে রাখতে দেখা যায়। এছাড়া বিএসটিআই-এর মানসনদ ছাড়াই পণ্য উৎপাদন, পোড়া তেলের ব্যবহার এবং ক্যান্সারের ঝুঁকি তৈরি করা পত্রিকার কালিযুক্ত কাগজে কেক তৈরির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। কারখানার শ্রমিকদের মাঝেও কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘নিউ ভাই-বোন বেকারি’কে ৩০ হাজার টাকা এবং ‘মোল্লা বেকারি’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায়ের পাশাপাশি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠান দুটির মালিকের কাছে এসব অনিয়মের লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে।
অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, কাহালু উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আব্দুল মুমিন এবং নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। কাহালু থানা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস জানান, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে সরকারের সকল আইন ও বিধি মেনে চলার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

শেরপুরে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

বগুড়ার কাহালুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৬ বছরের ২ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত

বগুড়ায় মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বগুড়ার কাহালুতে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা

এক গৃহবধূ একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন

বগুড়ার কাহালুতে অপহরণ মামলায় ইউপি সদস্যসহ আটক ৩

