বগুড়ার কাহালুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার কাহালু উপজেলায় বর্ষা খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জিন্না পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বর্ষা খাতুন মো. আকাশ ফকিরের স্ত্রী ও বীরকেদার জিন্না পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। ঘটনার পর দু’জনে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ছয়টার দিকে স্বামী তাঁর পাশে স্ত্রীকে না পেয়ে খোঁজ করেন। পরে তাদের ছোট মেয়ে আয়াত দোলনা ঝুলানোর তীরের সাথে বর্ষার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার জানিয়েছেন, বর্ষার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

