শেরপুরে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে পুলিশের এক বিশেষ অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩ মে) ভোর রাতে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মৃত সাইফুল ইসলামের ছেলে মোঃ সামিউল ইসলাম (৩২) এবং আজহারুল ইসলামের ছেলে মোঃ সামিউল ইসলাম (২৭)।
অভিযানে তাদের হেফাজত থেকে একটি পালসার ১৫০ সিসি এবং একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই তোফাজ্জল হোসেন, এসআই সুব্রত কুমার সিং এবং এসআই সিয়াম হোসেন এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বাগড়া চকপোতা গ্রামে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জয়নুল আবেদীন জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো চোরাই বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের ৪১৩ ধারায় মামলা (মামলা নং-০২) রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

শেরপুরে পুলিশি অভিযানে সাবেক ছাত্রনেতাসহ গ্রেপ্তার ৪

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র কমিটি গঠন ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

