শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলায় মাদক বিক্রির অভিযোগে এক দম্পতি ও তাদের ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা ও বিএনপির নেতা-কর্মীরা। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্তদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মো: জসিম (৬০), তার স্ত্রী জোসনা বেগম (৪৮) এবং তাদের ছেলে কষ্ট (৩০)। এ সময় জীবন নামে তাদের আরেক স্বজন কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাদের অভিযোগ, অভিযুক্ত জসিম ও তার পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। মাদক বিক্রির প্রতিবাদে প্রায় ১০ দিন আগে তাদের সতর্ক করা হয়েছিল। এরপরও শুক্রবার রাতে এলাকায় মাদকসেবীদের মাতলামি বেড়ে গেলে শনিবার বিকেলে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা এক নারী নেত্রীকে লাঞ্ছিত করার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীরা তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাহমুদ ও পৌর মহিলা বিষয়ক সম্পাদক রিচি বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে কিছু দেশীয় অস্ত্র, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে। পরে এলাকাবাসী আটককৃতদের পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়দের দাবি, অভিযুক্ত জসিম ও জোসনা এর আগেও মাদক সংক্রান্ত অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার জানান, “তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু মাদক ও আলামত জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পুলিশি অভিযানে সাবেক ছাত্রনেতাসহ গ্রেপ্তার ৪

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র কমিটি গঠন ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

