সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়ার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে ভারতের তামিলনাড়ুতে। ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামের এই উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নবজাতকদের জন্য নেওয়া এ কর্মসূচিকে রাজ্যের ব্যতিক্রমধর্মী জনকল্যাণমূলক উদ্যোগগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

তামিল সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত ‘থাই মামান সির’ নামের একটি ঐতিহ্য রয়েছে। এই রীতিতে শিশুর জন্মের পর মামা নবজাতককে আশীর্বাদস্বরূপ উপহার দিয়ে থাকেন। সেই সাংস্কৃতিক চর্চা থেকেই নতুন এই প্রকল্পের ধারণা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রাজ্য প্রশাসনের ভাষ্য, শিশুদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুরা এই সুবিধার আওতায় আসবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে।
এ কর্মসূচি বাস্তবায়নে বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। নবজাতকের পরিবারকে সহায়তা দেওয়ার পাশাপাশি তামিল সংস্কৃতির ঐতিহ্যকে আরও দৃঢ় করাও এর অন্যতম উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে, বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী অঙ্গীকারের মধ্যেও এই উদ্যোগ অন্তর্ভুক্ত ছিল। ঘোষণার মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

