রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন (৫০)। ডিউটি শেষে বাসায় ফেরার পথে দুই যুবক পেছন থেকে হামলা চালিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বিদেশি নম্বর ব্যবহার করে টেন্ডার সংক্রান্ত বিষয়ে ডা. আহমদ হোসেনকে হুমকি দিয়ে আসছিল। সোমবার ডিউটি শেষে বাসায় ফেরার সময় তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে পৌঁছালে দুই যুবক পেছন থেকে তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ বলছে, টেন্ডার সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটতে পারে—তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

