প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি ভেবে লুটপাট করেছেন: প্রতিমন্ত্রী

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করে এক সাবেক মন্ত্রী লুটপাট করেছেন বলে অভিযোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটিকে নিজের বাপের সম্পত্তি মনে করে এক অবৈধ ও বেয়াদব মন্ত্রী এত দিন দখল করে রেখেছিলেন। সিটি করপোরেশন জনগণের স্বার্থে, নগরবাসীর স্বার্থে সেটি ফিরিয়ে দিয়েছে।’
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগে সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মীর হেলাল বলেন, গত আট মাস বা তার কিছু বেশি সময়ে চট্টগ্রামে যে পরিমাণ উন্নয়নকাজ হয়েছে, তা আগের ১০ বছরেও হয়নি। বিএনপি সরকার ও দলের জনপ্রতিনিধিরা শুধু উন্নয়নকাজ করছেন না, মননশীলতা ও সৃজনশীলতার সঙ্গেও তা বাস্তবায়ন করছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা পরিষদ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নেতৃত্বে দলের যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিরা দায়িত্ব পালন করছেন। এসব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি নগরবাসীর কাছে তুলে ধরতে হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো যে ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে, সেটিও মানুষকে জানানো প্রয়োজন।
নগরের পার্কিং সমস্যা নিয়ে মীর হেলাল বলেন, নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা না করে কোনো নাগরিককে পার্কিং টিকিট দেওয়া হলে তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতেই পারেন। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে নাগরিকদের সুবিধা নিশ্চিত করা জরুরি।
চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, নগরের ১৬টি সংসদীয় আসনের মানুষের উপকারে আসবে, এমন কয়েকটি বড় জনকল্যাণমূলক প্রকল্প শিগগিরই চালু করা হবে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরের কার্যক্রমেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তব্যের একপর্যায়ে সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে শাহাদাত হোসেন কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও নগরবাসী তাঁকে সম্মান ও ভালোবাসা দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মীর হেলাল বলেন, ১৯৭১ ও ২০২৪ সালে পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। একই সঙ্গে বিএনপির নেতা-কর্মীরাও রাজনৈতিক দল হিসেবে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

চট্টগ্রামে আ.লীগের মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ আহত ৬

সন্দ্বীপে শিশুকে আছাড় মেরে হত্যা, ইতালি প্রবাসীর যাবজ্জীবন

হালিশহরে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ‘ভেড়া সাইফুল’

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি, সুস্থ হয়ে ফিরব: চুয়েটের ভিসি

চট্টগ্রামের ৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা হবে: মেয়র শাহাদাত

