বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ সিনেমাকে ঘিরে নতুন করে আলোচনায় তিনি। সিনেমাটিতে প্রথমবারের মতো চঞ্চল চৌধুরী–র সঙ্গে তার পর্দা ভাগাভাগি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
রেদওয়ান রনি পরিচালিত সারভাইভাল ড্রামা ঘরানার এই সিনেমায় ‘শাহজাহান ইসলাম নূর’ চরিত্রে জীবনযুদ্ধের এক ভিন্ন রূপ তুলে ধরেছেন নিশো। কাজাখস্তানের তীব্র শীত থেকে পাবনার মেঠোপথ, বিভিন্ন প্রেক্ষাপটে টিকে থাকার লড়াইকে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার গল্প।
তবে সিনেমার গল্পের পাশাপাশি আলোচনায় এসেছে এর প্রেস কনফারেন্সে ঘটে যাওয়া এক মুহূর্ত। সেখানে সহঅভিনেত্রী পূজা চেরি–কে নিয়ে নিশোর একটি মন্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে নিশো হাস্যরসের ছলে বলেন, ‘আপনারা বিচলিত হবেন না। বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার কোনো রেকর্ড নেই।’ তার এই মন্তব্যে উপস্থিতদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
জবাবে পূজা চেরিও দেরি করেননি। তিনি বলেন, ‘জোকস অ্যাপার্ট, আর বড় কথা হচ্ছে, আমি এনগেজড। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
দুই তারকার এই হালকা খুনসুটি দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কেউ এটিকে সিনেমা প্রচারের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ পূজার ‘এনগেজড’ মন্তব্য নিয়ে নতুন আলোচনা শুরু করেছেন।
এদিকে সিনেমাটিতে পূজার নতুন লুক ও চরিত্র নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নিশোর সঙ্গে তার রসায়ন কেমন দাঁড়ায়, সেটিই এখন দেখার অপেক্ষায় দর্শকরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

