শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

বিনোদন অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পী পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি শিল্পী পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকা সামাজিক মর্যাদা ও সাংস্কৃতিক দায়িত্বের বিষয়টি তুলে ধরেছেন।
শিল্পকে কেবল পেশা হিসেবে না দেখে একে সংস্কৃতি ও মর্যাদার অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রভা। ফেসবুকে তিনি লেখেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’
সংস্কৃতি অঙ্গনে যুক্ত হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এই অভিনেত্রী। প্রভা বলেন, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’

নতুনদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’
শিল্পীর মর্যাদা রক্ষা প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে এই অভিনেত্রী বলেন, ‘কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান

‘কাল থাকব কি না জানি না’, মৃত্যুর ৪ দিন আগে বলেছিলেন নানা পাটেকার

রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: চিত্রনায়িকা পরীমণি

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৬ জন গ্রেফতার

চাঁদা আদায়ের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

