ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

ইসলামি বক্তা হাবিবুর রহমান মিসবাহের দশম স্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া ওই পোস্টের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
পোস্টে অ্যাথিনা লিখেছেন, ‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।’
পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় ১ হাজার ৬০০ প্রতিক্রিয়া পড়েছে। মন্তব্য এসেছে ৪০০টির বেশি এবং পোস্টটি শেয়ার করা হয়েছে ২২ বার।

পোস্টের মন্তব্য ঘরে অনুসারীদের নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। এইচ এম আনাস আব্দুল্লাহ নামে একজন লিখেছেন, ‘টিকটক করলে কি জাহান্নামি নাকি?’ আর রাব্বি হাসান নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি এত দুষ্টু কেন?’ এ ছাড়া অনেকে পোস্টটিকে রসিকতা হিসেবে নিয়েছেন, আবার কেউ কেউ ভিন্নমতও জানিয়েছেন।
অ্যাথিনার এই পোস্ট এমন সময়ে সামনে এসেছে, যখন মিসবাহকে ঘিরে একটি মামলার বিষয়ও আলোচনায় রয়েছে। যৌতুক দাবির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন তাঁর পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত। ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় গত ২০ আগস্ট মামলাটি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে হুমায়রা জান্নাতের সঙ্গে মিসবাহর বিয়ে হয়। তাঁদের সংসারে ২০২৫ সালের ২১ জানুয়ারি একটি ছেলে সন্তানের জন্ম হয়। সন্তানের নাম রাখা হয়েছে আফরাদ মিসবাহ।
অভিযোগে হুমায়রা জান্নাত দাবি করেন, বিয়ের সময় মিসবাহ তাঁর আগের চারটি বিয়ের বিষয়টি জানাননি। পরে তিনি জানতে পারেন, তাঁর আগে মিসবাহ আরও চারটি বিয়ে করেছেন এবং পরবর্তী সময়ে আরও বিয়ে করেন। সব মিলিয়ে মিসবাহর নয়টি বিয়ের তথ্য পাওয়া গেছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব বিয়ের কোনোটি কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি বলেও দাবি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ইবরাহিম খলিল বলেন, হুমায়রা জান্নাত মিসবাহর পঞ্চম স্ত্রী। তাঁর পর আরও চারটি বিয়ের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: চিত্রনায়িকা পরীমণি

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৬ জন গ্রেফতার

চাঁদা আদায়ের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

