তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

সামাজিক যোগাযোগমাধ্যমে কোলে এক সদ্যোজাত শিশুকে নিয়ে ছবি পোস্ট করে নতুন রহস্যের জন্ম দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেন তিনি।
প্রকাশিত ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ এই ছবি ও ক্যাপশন প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কৌতূহল তৈরি হয়েছে। অনেক ভক্ত ও নেটিজেন প্রশ্ন তুলছেন, তবে কি এই অভিনেত্রী আবারও মা হলেন নাকি নতুন কোনো সন্তান দত্তক নিলেন।
এর আগে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যকে একা হাতেই বড় করছেন পরীমণি। পরবর্তীতে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামের এক কন্যা সন্তানকে দত্তক নেন। বর্তমানে দুই সন্তানকে নিয়ে কাটানো নানা মুহূর্ত প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই অভিনেত্রী। বিভিন্ন সময়ে একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যায়, গাড়িতে বসে চোখে রোদচশমা পরে আছেন পরীমণি এবং তার কোলে রয়েছে এক সদ্যোজাত শিশু। ছবিটিতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানানোর পাশাপাশি শিশুটির পরিচয় জানতে চেয়ে মন্তব্য করছেন।
এই বিষয়ে বিস্তারিত জানতে এবং শিশুটির পরিচয় নিশ্চিত করতে পরীমণির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য না করেই সংযোগটি কেটে দেন। ফলে রহস্যময় এই শিশুটিকে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা এখনো কাটেনি। তবে নেটিজেনদের বড় একটি অংশের ধারণা, পরীমণি হয়তো তৃতীয়বারের মতো কোনো সন্তান দত্তক নিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ঢাকায় শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের কনসার্ট

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

