আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যার খবরের পর সেখানে অবস্থানরত ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল ভক্ত ও স্বজনদের মনে। তবে সেই উদ্বেগের অবসান ঘটিয়ে নিজের ও পুরো টিমের নিরাপদ থাকার খবর জানিয়েছেন এই অভিনেত্রী।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় অপু বিশ্বাস জানান, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই তারা ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে নেপালে অবস্থান করছেন।
দুর্যোগের খবর শোনার পর থেকেই অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন এবং মেসেজ করে তাদের খোঁজ নিচ্ছেন। সবার এই ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। অপু বিশ্বাস নিশ্চিত করেছেন যে, মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছে এবং সবাই সুস্থ ও ভালো আছেন।

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপাল যান অপু বিশ্বাস। এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান

‘কাল থাকব কি না জানি না’, মৃত্যুর ৪ দিন আগে বলেছিলেন নানা পাটেকার

রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: চিত্রনায়িকা পরীমণি

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৬ জন গ্রেফতার

চাঁদা আদায়ের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

