নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির পাশে খেলাধুলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো কাওয়ালীকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মুয়াজ (৭) ও আরাফাত (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশে দুই ভাই খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে এক শিশু অসাবধানতাবশত বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে অপর শিশুটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনার সময় তাদের বাবা-মা পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। দুই শিশুর চিৎকার শুনে তারা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

