চাঁদা আদায়ের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

ভারতের তামিলনাড়ুতে এক ব্যবসায়ীকে মারধর এবং তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থের লেনদেনের প্রমাণও মিলেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী এই অভিনেত্রী ও তার বন্ধুরা তরুণ নামের এক ব্যবসায়ীকে তাদের প্রস্তাবিত একটি শর্টফিল্মে অর্থ বিনিয়োগের অনুরোধ করেছিলেন। কিন্তু ওই ব্যবসায়ী সেই প্রস্তাবে রাজি হননি।
গত ২২ আগস্ট ভোরের দিকে ব্যবসায়ী তরুণ তার ছোট ঘরে ফিরে এলে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় এবং আরও দু’জন। তারা ব্যবসায়ীকে মারধর করেন এবং জোরপূর্বক নগদ ৫০ হাজার রুপি ছিনিয়ে নেন।

এরপর সঞ্জয়ের কাছ থেকে চাঁদাবাজির ফোন পেয়ে ব্যবসায়ী তরুণ বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে তিন লাখ রুপি এবং সঞ্জয়ের ব্যাংক অ্যাকাউন্টে আরও দুই লাখ রুপি পাঠাতে বাধ্য হন। মোট ৫ লাখ ৫০ হাজার রুপি দেওয়ার পরও সঞ্জয় তাকে ভয়ভীতি দেখাতে থাকেন এবং অতিরিক্ত ২৭ লাখ রুপি চাঁদা দাবি করেন।
এ ঘটনায় ব্যবসায়ী তরুণ গুইন্ডি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ একটি মামলা করে তদন্ত শুরু করে। অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করে অভিনেত্রী বর্ষিণীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে গত ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসিন্দা অভিযুক্ত অভিনেত্রী বর্ষিণীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি আইফোন বাজেয়াপ্ত করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনায় জড়িত অভিনেত্রীর সহযোগীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

