শায়েস্তাগঞ্জে বিআরটিসির বাসে হামলা-ভাঙচুর

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রী ওঠানামা নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহ থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজসংলগ্ন শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলায় বাসটির সামনের ও বাঁ পাশের কাচ ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-৫৪২০।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাসটি নতুন ব্রিজ অতিক্রম করার সময় শায়েস্তাগঞ্জের বিরামচর গ্রামের ফজল উদ্দিন তালুকদার, আব্দুল্লাহ ও শাহজাহানের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন যুবক লাঠিসোঁটা নিয়ে বাসটিতে হামলা চালান। এ সময় তাঁরা বাসের সামনের ও বাঁ পাশের কাচ ভাঙচুর করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) মতিউর রহমান বলেন, হামলার তাৎক্ষণিক কারণ জানা যায়নি। তবে ঘটনার পর বিআরটিসির নতুন ব্রিজ কাউন্টারের মাস্টার দুলাল মিয়া তাকে জানান, কিশোরগঞ্জ স্টেশনে যাত্রী ওঠানামা নিয়ে বাসের কর্মীদের সঙ্গে হামলাকারীদের কথা-কাটাকাটি হয়েছিল। সেই বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, বাসটি বর্তমানে হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

বিআরটিসির সব বাস থেকেই কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা

গোপালগঞ্জে ইউএনও’র গাড়িতে হামলা-ভাঙচুর

শেরপুরে বালু ব্যবসার জেরে হামলার অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর করল বৈষম্যবিরোধীরা

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

থানায় বসে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদীর জামিন

হবিগঞ্জে সাড়ে ৪ লাখ টাকার জাল নোটসহ দুই তরুণী গ্রেফতার

