ফরিদপুরে আকিকার মিষ্টি খেয়ে ৮ শিশু হাসপাতালে

ফরিদপুরের বাখুন্ডায় একটি আকিকা অনুষ্ঠানের মিষ্টি খেয়ে বিষক্রিয়ায় আট শিশু অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ শিশুরা হলো, তাসফিয়া, তাওহিদ, সুমাইয়া, সামিয়া, সানভীর, শাহাদ, মাহাদি ও সাইম। তাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাখুন্ডা পূর্বপাড়ার আকরাম খান ও মাসুদের বাড়িতে আকিকা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিতে আসেন আত্মীয় হারুন সরদার ও কেয়া বেগম। দুপুর ১২টার দিকে হারুন সরদার স্থানীয় চরমাধবদিয়া ইউনিয়নের খলিল মন্ডল হাটের ‘মোল্লা হোটেল অ্যান্ড মিষ্ঠান্ন ভাণ্ডার’ থেকে মিষ্টি কিনে বাড়িতে নিয়ে যান। দুপুরের খাবার শেষে বাড়িতে থাকা ও বেড়াতে আসা শিশুরা ওই মিষ্টি খায়। এর প্রায় দেড় ঘণ্টার মাথায় শিশুদের পেট ব্যথা ও বমি শুরু হয়।
প্রাথমিকভাবে তাদের ওরস্যালাইন খাওয়ানো হলেও অবস্থার উন্নতি না হওয়ায় রাত ৮টার দিকে আট শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল শিশুদের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
মিষ্টির দোকানমালিক জিয়ারত মোল্লা অবশ্য মিষ্টির কারণে অসুস্থ হওয়ার দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, অন্য কোনো কারণে এই ঘটনা ঘটতে পারে। আমার দোকান থেকে নিয়মিত বহু মানুষ মিষ্টি কিনছেন, কেউ তো অসুস্থ হয়নি। আপনারা মিষ্টি পরীক্ষা করে দেখতে পারেন, মিষ্টি খেয়ে অসুস্থ হওয়ার কথা নয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুদের ভর্তির পর জরুরি সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত শুরু

নওগাঁয় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব

ফরিদপুরে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরে বন্ধ পাম্প থেকে ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

ভাঙ্গায় ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদেও যাত্রী

ফরিদপুরে শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১

ফরিদপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গ্রেফতার

