ফরিদপুরে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মাকে কোদাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম ফুলজান বেগম (৬০)। এ ঘটনায় আটক হয়েছেন তাঁর ছেলে হোসেন ওরফে হুসাইন (২৮)।
পুলিশ জানায়, শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার পন্ডিতবানা গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিকেলে অভিযুক্তকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, হোসেনের বিয়ের পর তাঁর স্ত্রী আলাদা হয়ে যান। এরপর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন এবং নিজের কাজ নিজেই করতেন।
ঘটনার দিন সকালে ফুলজান বেগম ছেলের ঘরের সামনে ফুলগাছ লাগাতে যান। এ সময় মা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বিরোধে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ওই সময় হোসেন কোদাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ফুলজান বেগমের মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত বাড়ি ছেড়ে পাশের একটি পাটক্ষেতে আত্মগোপন করেন বলে জানিয়েছে স্থানীয়রা। পরে তিনি বাড়িতে ফিরে এলে এলাকাবাসী ও গ্রাম পুলিশের সহযোগিতায় তাঁকে আটক করা হয়। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, মা হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
