ভাঙ্গায় ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদেও যাত্রী

ঈদ সামনে রেখে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে ট্রেনে। ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে দেখা গেছে যাত্রীচাপে উপচে পড়া ভিড়, যেখানে ট্রেনের ভেতরের পাশাপাশি ছাদ ও ইঞ্জিনের পাশেও ঝুঁকি নিয়ে যাত্রা করছেন অনেকে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি ভাঙ্গা স্টেশনে পৌঁছালে এমন চিত্র দেখা যায়। প্রতিটি বগির সব আসন পূর্ণ ছিল। অনেক যাত্রী আসন না পেয়ে দাঁড়িয়ে গন্তব্যের দিকে রওনা হন।
স্টেশনে অবস্থানকালে দেখা যায়, কিছু যাত্রী একে অন্যকে হাত ধরে টেনে ট্রেনের ছাদে উঠাচ্ছেন। আবার কেউ কেউ ইঞ্জিনের দুই পাশের রেলিংয়ে বসে বা দাঁড়িয়ে যাত্রা করছেন।
ভাঙ্গা থেকে ওঠা যাত্রীদের অনেকেই বলেন, আসন না পেয়ে বাধ্য হয়ে দাঁড়িয়ে বা ঝুঁকিপূর্ণভাবে যাত্রা করতে হচ্ছে। নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ৩০ মিনিট দেরিতে ট্রেনটি স্টেশনে পৌঁছায়।
ইঞ্জিনের রেলিংয়ে দাঁড়িয়ে যাওয়া যাত্রী ভজহরি মিত্র বলেন, আসন না পেয়ে এভাবেই যেতে হচ্ছে। কষ্ট হলেও বাড়ি পৌঁছানোই তার কাছে বড় বিষয়।
আরেক যাত্রী তাজিম হোসেন, যিনি ভাঙ্গা থেকে উঠে কুষ্টিয়ায় নেমে অন্য ট্রেনে উঠবেন, তিনিও বসার জায়গা না পেয়ে ইঞ্জিনের কাছাকাছি অবস্থান নিয়েছেন। তিনি জানান, ট্রেনে যাত্রা স্বাচ্ছন্দ্যপূর্ণ হলেও আজ আসন পাননি।
অন্য যাত্রী বরুণ বলেন, দাঁড়িয়ে যেতে কষ্ট হচ্ছে, তবে বাড়ি ফেরার আনন্দে তা মেনে নিচ্ছেন।
ভাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার রনি ব্যাপারী বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ বেড়েছে। ট্রেনের কোনো বগিতে আসন খালি নেই, তবুও ভাঙ্গা থেকে অনেক যাত্রী উঠেছেন। তিনি যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর প্রত্যাশা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঈদযাত্রা সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

২১ ঘণ্টা পর স্বাভাবিক উত্তরাঞ্চলের ট্রেন চলাচল

ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না: সেতুমন্ত্রী

চলন্ত ট্রেন থেকে ঝুলন্ত নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করলেন ট্রেনচালক

ঘণ্টার পর ঘণ্টা সড়কে স্থবিরতা, যানজটে নাকাল ঈদযাত্রীরা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে প্রশাসন, অতিরিক্ত ভাড়ায় জরিমানা

