ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে প্রশাসন, অতিরিক্ত ভাড়ায় জরিমানা

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (০৬ জুন) সকালে রাজধানী মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ বলেন, “সরকার চায়, মানুষ যেন শান্তিতে বাড়ি যেতে পারে। কাউন্টার থেকে টিকিট কাটলেই অতিরিক্ত ভাড়ার সুযোগ থাকছে না। যারা বাইরে থেকে টিকিট নিচ্ছেন, তাদের ক্ষেত্রেই মূলত অভিযোগ আসছে।”
তিনি আরও জানান, কোনো পরিবহন যদি অতিরিক্ত ভাড়া নেয়, তাহলে প্রয়োজনে তার রুট পারমিট বাতিল পর্যন্ত করা হবে। এ লক্ষ্যে মোবাইল টিম নিয়মিত কাজ করছে।
এই পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, যাত্রী ভোগান্তি কমাতে ভোর থেকেই ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত মহাখালী বাস টার্মিনালে অভিযান চালাচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে লাবিবা ক্লাসিক লিমিটেড পরিবহন কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ জরিমানা করা হয় সড়ক পরিবহন আইনের ৮০ ধারায়।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ সেই তরুণীর সন্ধান মিলেছে

