শারদীয় দুর্গাপূজায় ছুটির দিনে জমে উঠেছে নিউমার্কেটের কেনাকাটা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির দিনে রাজধানীর নিউমার্কেট এলাকায় কেনাকাটা জমে উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকেই নিউমার্কেট ও এর আশপাশের বিপণিবিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পূজার আনন্দ ভাগাভাগি করতে নতুন পোশাক কিনতে পরিবার ও স্বজনদের নিয়ে এসেছেন অনেকে। ছুটির দিনে ক্রেতাদের এই বাড়তি উপস্থিতির কারণে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা।
দুপুরে নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, শেষ মুহূর্তের ভিড় ও যানজটের ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে কেনাকাটা সেরে নিচ্ছেন। বিশেষ করে ছুটির দিন হওয়ায় পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে পছন্দের পোশাক কিনতে এসেছেন ক্রেতারা। ফলে মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটার ধুম পড়েছে।
নিউমার্কেট এলাকার ফুটপাতের দোকানগুলোতে তুলনামূলকভাবে বেশি বিক্রি হতে দেখা গেছে। সেখানে শার্ট, প্যান্ট, টি-শার্ট, থ্রি-পিস ও শিশুদের হরেক রকমের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দাম নাগালের মধ্যে থাকায় নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের ভিড় এখানে সবচেয়ে বেশি। ক্রেতারা দরদাম করে নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন।
কেনাকাটা করতে আসা দীপ্তি বিশ্বাস বলেন, "কিছুদিন পরে পূজা। শেষ মুহূর্তে ভিড় জমবে তাই আগেই কেনাকাটা করতে আসলাম। এখন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছি।"
পরিবার নিয়ে আসা আরেক ক্রেতা অলোক মন্ডল জানান, তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে এসেছেন। মার্কেট ও ফুটপাত—উভয় জায়গা থেকেই কেনাকাটা করেছেন। তার মতে, কাপড় প্রায় একই মানের হলেও ফুটপাতে একটু কম দামে কেনা যায়।
বিক্রেতারাও ছুটির দিনে এমন বেচাবিক্রিতে বেশ সন্তুষ্ট। নিউমার্কেটের গ্লোব শপিং মার্কেটের বিক্রেতা আমানুর বলেন, "বিক্রি হচ্ছে ভালোই। এমনিতেই ছুটির দিনে একটু ভিড় থাকে, তারপর সামনে পূজাকে কেন্দ্র করে ক্রেতা সমাগম বেশি। আমরা ভালো বিক্রি নিয়ে আশাবাদী।"
ফুটপাতের বিক্রেতা রবিন জানান, তারা অল্প লাভে পণ্য বিক্রি করেন। তাদের বিক্রি বেশি হওয়ায় লাভ কম হলেও পুষিয়ে যায়। সকাল থেকেই ক্রেতাদের ভিড় রয়েছে এবং রাত পর্যন্ত এই ভিড় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, ক্রেতা সমাগম বাড়ায় নিউমার্কেট এলাকার প্রধান সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। ছুটির দিনে সাধারণত সড়ক ফাঁকা থাকলেও আজ ভিন্ন চিত্র দেখা গেছে। এছাড়া সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের টহল গাড়িও দেখা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল জালিয়াতি, মাদরাসার অধ্যক্ষসহ গ্রেফতার ২

ঢাকা পরিষ্কার করতে ফেব্রুয়ারিতে আসছে জাপানের ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

