ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরে ফেরার যাত্রা। শনিবার (২৩ মে) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড়। পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে দেশের বিভিন্ন জেলায় ছুটছেন নগরবাসী।
সকালের দিকে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মেই দেখা যায় যাত্রীদের ব্যস্ত পদচারণা। কেউ ব্যাগ-সুটকেস হাতে অপেক্ষা করছেন ট্রেনের জন্য, কেউ আবার স্বজনদের নিয়ে উঠছেন নির্ধারিত বগিতে। দীর্ঘ কর্মব্যস্ততা শেষে নাড়ির টানে বাড়ি ফেরার আনন্দ যেন ছড়িয়ে পড়েছে পুরো স্টেশনজুড়ে।
যাত্রীরা জানিয়েছেন, অগ্রিম টিকিট সংগ্রহে এবার তুলনামূলক কম ভোগান্তি হয়েছে। নির্ধারিত সময়েই ট্রেন ছাড়ছে বলেও জানান তারা। তবে স্ট্যান্ডিং টিকিট নিয়ে এখনো কিছুটা চাপ ও অসুবিধা রয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী।
সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে রেল সচিব ফাহিমুল ইসলাম বলেন, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। একই সঙ্গে টিকিট ছাড়া কেউ যাতে স্টেশনের ভেতরে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত ও পর্যবেক্ষণ টিমের মাধ্যমে সার্বিক পরিস্থিতি তদারকি করা হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। তবে ছুটির সমন্বয়ের কারণে আজ শনিবার ও আগামীকাল রোববার সরকারি দপ্তর খোলা রাখা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ সেই তরুণীর সন্ধান মিলেছে

রাজধানীতে ডাবের দামে আগুন, ১৩০ টাকার এখন ২২০!

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার

গ্যাসের সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, দুর্ভোগে ঢাকার মানুষ

মহাখালীতে কিশোরীর আত্মহত্যা, সাবলেট বাসায় ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ

