ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। একই সঙ্গে তিনি বলেছেন, কোনো লক্কড়ঝক্কর বা ফিটনেসবিহীন বাস সড়কে নামতে দেওয়া হবে না।
শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা যাতে স্বস্তিদায়ক হয়, সে জন্য বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য বাস টার্মিনালগুলোতে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, যাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় থাকবে কাউন্টার টেরোরিজম ইউনিট, র্যাব এবং সাদা পোশাকের পুলিশ সদস্যরা।
সভায় বাস মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, ঈদযাত্রার সময় যেন কোনো ফিটনেসবিহীন বা জরাজীর্ণ বাস রাস্তায় না নামে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করলে এবারের ঈদযাত্রা আরও শৃঙ্খল ও স্বস্তিদায়ক হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

