ঈদযাত্রায় অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

আসন্ন ঈদকে সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা অব্যবস্থাপনা দেখা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ঈদের সময় অল্প কয়েক দিনের মধ্যে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়েন। তিনি বলেন, “প্রায় তিন দিনের মধ্যে দেড় কোটির মতো মানুষ রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন জেলায় যাবেন। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে বিদ্যমান সক্ষমতা দিয়েই আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও নজরদারি রয়েছে। প্রধানমন্ত্রী নিজেও সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর রাখছেন বলে জানান তিনি।
সায়দাবাদ বাস টার্মিনালের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সড়কমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং বড় ধরনের শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। যাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি। বর্তমানে যাত্রীচাপ মাঝারি পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
যাত্রীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। টার্মিনালগুলোতে নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মনিটরিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
মন্ত্রী বলেন, আগে যেখানে নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করতেন, এখন সেখানে ২৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মহাসড়কে হাইওয়ে পুলিশের টহলও বাড়ানো হয়েছে, যাতে যাত্রীদের যাত্রাপথ নিরাপদ থাকে।
তিনি আরও জানান, ঈদের আগে ও পরে মোট ১২ দিন দেশের পেট্রোল পাম্পগুলো খোলা থাকবে, যাতে যানবাহনে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা না হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

