২১ ঘণ্টা পর স্বাভাবিক উত্তরাঞ্চলের ট্রেন চলাচল

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস দুর্ঘটনাস্থল অতিক্রম করার মধ্য দিয়ে এ রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়।
এর আগে বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস বগুড়ার সান্তাহার বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির একাধিক বগি রেললাইন থেকে ছিটকে পড়ে।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। সারারাত কাজ করে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চালানো হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে লাইন সচল করে ট্রেন চলাচল শুরু করা হয়েছে। তবে দুর্ঘটনাস্থল অতিক্রমের সময় ট্রেনগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে। একই সঙ্গে মেরামতের কাজ এখনও চলছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ট্রেনটির ৯টি কোচ লাইনচ্যুত হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জু-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঈদযাত্রার আগে এমন দুর্ঘটনায় যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে বিশেষ কমিটি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহে এক নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রদলের

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

