বগুড়ায় সেনা অভিযানে দুই রাউন্ড গুলি উদ্ধার, পলাতক অভিযুক্ত

বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযান চলাকালে দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়েছে। সোমবার (১৬ জুন) দিবাগত রাতে গভীর রাতে শহরের কসাইপাড়া মহল্লার একটি পুরোনো ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্বে দেন সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। তিনি জানান, বেশ কিছুদিন ধরে এলাকার একটি নির্দিষ্ট বাড়ি নজরদারির মধ্যে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে রাতে ওই ভবনের দ্বিতীয় তলার পরিত্যক্ত একটি কক্ষে অভিযান চালানো হয়। সেখান থেকেই গুলিগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করি। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”
অভিযানের সময় বাড়িটিতে সন্দেহভাজন বিশাল (২৪) উপস্থিত ছিলেন না। তাকে সেখানে না পাওয়ায় এখন পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

